The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ছেলের হাতে বাবা খুন! ছেলে আটক।

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পশ্চিমপাড়া এলাকায় মনির হোসেন (৩০) নামে এক ছেলের হাতে বাবা ছুট্টু মিয়া(৬৫) খুন হয়েছে। পুলিশ এলাকা থেকে ছেলে মনির হুসেন কে আটক করে। আজ সোমবার বিকাল ৪টায় পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পশ্চিম পাড়া এলাকায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মনির হোসেন বেড়তলা এলাকায় একটি ধানের মিলে প্রতিদিন কাজ করতেন। সে মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে আসে আজ সে কাজে যাচ্ছিলো না। তার স্ত্রী পারিবারিক কলহের জের ধরে বাবার বাড়ি চলে যায় এনিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে ছিলেন। তার বাবা ছুট্টু মিয়া ছেলেকে যখন কাজে যাওয়ার জন্য বলে তখন সে তার বাবার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে মনির মিয়া ধান শুকানোর হাতুলি দিয়ে তার বাবাকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে জেলাসদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় মনিরের মা তার স্বামীকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও আঘাত করে মনির। তার মাও এখন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মনির কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন বলে যানা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনির হোসেন কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলাসদর হাসপাতালের মর্গে রয়েছে।

Exit mobile version