
হাফেজ জালাল উদ্দিন(রহঃ) হুজুর উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ঐতিহ্যবাহী সূর্যকান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে অত্র মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সরাইল উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সফল সভাপতি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবীণ এই হাফেজেদ্বীন ও অসংখ্য হাফেজ গড়ার কারিগর হাফেজ জালাল উদ্দিন (রহঃ) হুজুরের ইন্তেকালে আলেম সমাজসহ ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হাজার হাজার ভক্তবৃন্দের অশ্রু সিক্ত নয়নভরা শ্রদ্ধা আর ভালবাসায় চির বিদায় নেওয়া প্রখ্যাত এই আলেমেদ্বীনকে মহান আল্লাহ উত্তম বদলা নসীব করুন এমনটাই কামনা করেছেন আলেম- ওলামা ও তৌহিদি জনতা।