The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে গ্রামবাসীর উদ্যোগে চুরি ও মাদকের বিরুদ্ধে পথসভা ও মানববন্ধন

মোহাম্মদ মাসুদ,  সরাইল। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামবাসীর উদ্যোগে  চুরি ও মাদকের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদী পথসভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

আজ শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার দেওড়া গ্রামের মিতালি সমাজ কল্যা সমিতির মোড়ে অনুষ্ঠিত পথসভা ও মানববন্ধনে  শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মাহবুব খান বাবুল, ভোক্তাভুগীদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম হোসেন, সাহাদ আলী, আল আমীন, নাসির।

হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় এছাড়া আরও  বক্তব্য রাখেন বিট পুলিশ অফিসার আব্দুর রশিদ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আক্তার হোসেন ভুইয়া,ফজলে রাব্বি চপল,নুরুজ্জামান জাবেদ প্রমুখ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল আমীন  শাহীন। সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আকরাম খান।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আল আমীন শাহীন।

তিনি বলেন, আজকের এই মানববন্ধন ঐক্যের, এই মানববন্ধন শান্তির জন্যে। দেওড়া গ্রামবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে এই গ্রামে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, অতিদ্রুত মাদক ব্যবসায়ী ও চুরি-ডাকাতির সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় নিয়ে এসে সাধারণ মানুষ শান্তিতে ও নিরাপদে থাকার ব্যবস্থা করুন।

মানববন্ধনে স্থানীয় মুরুব্বি আকরাম খানের সভাপতিত্বে ও হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মাহবুবুর রহমান বাবুল, বিট পুলিশ অফিসার আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে আক্তার হোসেন ভূঁইয়া, ফজলে রাব্বি চপল, নুরুজ্জামান জাবেদ প্রমুখ।

গ্রামবাসীর উদ্যোগে আয়োজনে একত্বতা প্রকাশ করেন দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, বন্ধন যুব সংগঠন, মিতালী সমাজ কল্যাণ সংঘ, একতা সমাজ কল্যাণ সংঘ,প্রভাতী সমাজসেবা সমিতি,দূরন্ত পথিক সমাজকল্যাণ সংঘ,ভুঁইয়া ফাউন্ডেশন, দেওড়া ফুটবল একাডেমি, গরীব গায়েজ,নব দিগন্ত যুব সংঘ,ব্রাদার্স ফাউন্ডেশন, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য ও সাধারণ জনতা।

Exit mobile version