The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে গাজা ও ফেসিডিলসহ একজন আটক

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ পৃথক স্থান থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ একজন ও ৭৫ কেজি গাজাসহ একটি ট্রাক আটক।
গতরাত্রে গোপন সংবাদ ভিত্তিতে সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে পুলিশ ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে এবং বিশ্বরোড লালশালুক হোটেলের সামনে ট্রাক থেকে ৭৫ কেজি উদ্বার করে ট্রাকটি আটক করছে। ফেনসিডিলসহ আটককৃত আঃ ছাত্তারের বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামে তার বাড়ি।
সিলেট জুনের হাইওয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গত কাল বিকেলে শ্যামলী গাড়ী থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ একজনকে এবং আজ সকাল বিশ্বরোড লাল শালুক হোটেলের সামনে ট্রাক থেকে ৭৫ কেজি গাজা উদ্বার করা হয়েছে। এছাড়া মাদক বহনকারী কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে । এ বিষয়ে জেলা সদর থানায় মদকদ্রব্য আইনে পৃথক মামলা করা হয়েছে।

Exit mobile version