The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে কাভার্ড ভ্যানের চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় লাবিব (৮) নামে এক পথচারী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেড়তলা পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ওই এলাকার তগদির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধায় সিলেট থেকে ঢাকাগামী একটি মিনি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-২২-১৪৫৮) মহাসড়কের বেড়তলা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে পথচারী শিশু লাবিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা একটি এক্সিডেন্টাল মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Exit mobile version