The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ১

সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. আহম্মদুল কবির (৩৩) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে উপজেলার ইসলামাবাদ এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নিহত আহম্মদুল কবির নরসিংদী পলাশ উপজেলার জয়পুরা গ্রামের মো. মনিরুজ্জামান মিয়ার ছেলে।

Exit mobile version