The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে কাবাডি ও হ্যান্ডবল খেলায় সামছুল আলম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

৫২তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাবাডি ও হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সামছুল আলম উচ্চ বিদ্যালয়।

উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের মেধাবী খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা ও দলগত সমন্বয়ের মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা জয় করে। কাবাডি ও হ্যান্ডবলে একযোগে চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

বিদ্যালয়ের সভাপতি এ অর্জনের জন্য সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সামছুল আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ছাড়িয়ে জেলা ও জাতীয় পর্যায়েও কৃতিত্ব অর্জন করবে।

সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জীবন ভট্রাচার্য্য বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এটি সরাইল উপজেলার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। এই ধারাবাহিকতা বজায় থাকলে আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বড় অর্জন আনতে সক্ষম হবে।

Exit mobile version