
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সংঘঠনের উপদেষ্টা ও শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মো. আলম খান, মো. আজিজুল ইসলাম মাসুক, সংঘঠনের সভাপতি ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বুলবুল, সহসভাপতি মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল খান তারেক, অর্থ-সম্পাদক মো. কামাল মিয়া, ইউপি সদস্য মো. আব্দুর রশিদ ও মো. মিছির আলী। নির্বাহী কর্মকর্তা বৈশ্বিক এ মহা দূর্যোগের সময়ে মিতালী সমাজ কল্যাণ সমিতির সদস্যরা নিজেদের অর্থায়নে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহন করায় ধন্যবাদ জানান। তিনি বলেন, ঐতিহ্যবাহী এ সংঘঠনের বয়স ৪৪-৪৫ বছর।
আজকের এই দিনে তারা সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে একদিকে সরকারের সহায়ক শক্তির ভূমিকা রেখেছে। অপরদিকে তারা মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার মিতালীর সকল সদস্যের জন্য দোয়া করবেন। পরে দিনে ও রাতে পায়ে হেঁটে মিতালীর ম্যাপ সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা মিলে অসহায়দের বাড়িতে পৌঁছে দিয়েছেন ইফতার সামগ্রি।
