
সংগঠনের সভাপতি সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(অদা:) মো: ইকবাল হোসেন,সরাইল থানা (ওসি)অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুঁইয়া, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী দি ঝমুর হোটেলের স্বতাধিকারী আব্দুল মালেক, নোয়াগাঁও ইউনিয়নের কৃষকলীগের সভাপতি মো: নুরুজ্জামান, জাতীয় পার্টির আহবায়ক হাফেজ আলী নেওয়াজ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আবু তাহের মিয়া।
অনুষ্টানের প্রধান অতিতি এড. জিয়াউল হক মৃধা এমপি বলেন , দেশীয় সংস্কৃতি ধরে রাখতে বর্তমান সরকার বেশ আন্তরিক। তবে শুধু সরকার নয় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন, বেসরকারি সংস্থা এবং তরুণদের এগিয়ে আসতে হবে।