The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে এনসিপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ,  সরাইল  :  ব্রাহ্মবাড়িয়ার সরাইলে এনসিপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ  মঙ্গলবার ( ১৮ নভেম্বর)  বিকেল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও পশ্চিম পাড়া এলাকায় এ উঠান বৈঠক করেন জেলা উপজেলা এনসিপির নেতা কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান।

সভাপতিত্ব করেন মো. জিলন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা এনসিপি নেতা মো. আশিক চৌধুরী, সরাইল এনসিপির যুগ্ন সমন্বকারী মো. উবাইদুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মো. রিয়াদুল ইসলাম রিয়াদ ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন খান প্রমূখ।

ব্রাহ্মণবাড়িয়া ২ আসন ( সরাইল- আশুগঞ্জ)  থেকে মনোনয়ন প্রত্যাশি এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সহকারী ও কেন্দ্রীয় যুব সংঘটক এস এম মহিউদ্দিন  খান বলেন, এলাকার উন্নয়নে কাজ করতে এসেছি বলেন। আপনাদের ভালোবাসা চাই।

Exit mobile version