
গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা ১০৫ জন অসহায় নারী পুরূষকে নগদ ৫শত টাকা করে প্রদান করেছেন। সেই সাথে তাদেরকে পরিচ্ছন্নতার জন্য দিয়েছেন একটি সাবান ও ১টি করে মাস্ক। নির্বাহী পরিচালক মমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান ও সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃর্দা।