
আজ শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নে সৈয়দ টুলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে এ ত্রাণ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, ও এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ, গনমাধ্যম কর্মীরা ।
সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বলেন, করোনা বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়া এই রোগ সংক্রমণ প্রতিরোধে নিয়মিত গরম পানি ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত-মুখ ধোয়া, অকারণে নাকে মুখে হাত না দেওয়া, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। প্রয়োজন ছারা কেউ ঘর থেকে বের হবেন না।