The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলের পলাতক দুই আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ, সরাইল |ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের দেলোয়ার হোসেন হত্যা মামলার পলাতক দুই আসামী মোঃ শফিক (৪০) ও মোঃ আতিক (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ঢাকার খিলখেত এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিক সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের আইয়ূব আলীর ছেলে ও গ্রেপ্তারকৃত আতিক একই এলাকার কিতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে সাবেক চেয়ারম্যান কাশেম আলীর দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে ৭ এপ্রিল রাতে পাকশিমুল বাজারে প্রতিপক্ষের হামলায় কাশেম আলীর পক্ষের দোলোয়ার হোসেন-(২৮) নিহত হন। নিহত দেলোয়ার একই গ্রামের আবদুল হান্নানের ছেলে। এ ঘটনায় পরদিন নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ৩৮ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত দোলোয়ার হত্যা মামলার সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Exit mobile version