
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল আটটার দিকে মহাসড়কের পাশে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।