The voice of Brahmanbaria || Local news means the world is

সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করছেন: সৈয়দ মিজানুর রেজা

mizanগত ১লা জানুয়ারি বছরের প্রথম দিনে দক্ষিণ পৈরতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বই বিতরণকালে সৈয়দ মিজানুর রেজা বলেন, বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেয়া বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। যা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করছেন। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তিনি সকল শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।প্রেস রিলিজ

Exit mobile version