
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের ঠিকাদার সমিতির সভাপতি শফিকুর রহমান শহিদ, বিদ্যুৎ বিতরণ বিভাগ বিউবো’র সহকারী প্রকৌশলী হেবজুল বারী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা সিরাজ উদ্দিন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের জেলা সভাপতি মারুফুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন বিতরণ বিভাগের সিনিয়র সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বিদ্যুৎ ব্যবহারের উপরে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যারা বিদ্যুৎ গ্রাহক আছি আমাদের সকলে সচেতন হওয়া জরুরী। তিনি এ সময় আরো বলেন, সরকার বিদ্যুতের চাহিদা পূরণে মাইলফলক অর্জন করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌছে দেয়ায় বর্তমান সরকারের লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করছে।