The voice of Brahmanbaria || Local news means the world is

সমীরের ‘সামনাসামনি খেলবো’ স্ট্যাটাসের জবাব দিলেন ছাত্রলীগ নেতা রুবেল

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনকে উদ্দেশ করে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর দেওয়া ফেসবুক স্ট্যাটাসের জবাব দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি রবিউল হোসেন রুবেল।
রোববার (২৩ আগস্ট) সমীর চক্রবর্তীর স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে রবিউল হোসেন রুবেল লেখেন, ‘হুমকি দেন দাদা, আপনার ক্ষমতা সম্পর্কে ধারণা সবার আছে। তারিখ, সময় যখন নির্ধারণ করব, তখন তোমাকে ব্রাহ্মণবাড়িয়ার সীমানায় তো দূরের কথা, কিশোরগঞ্জের হাওরেও খুঁজে পাব না।’
এর আগে শাহাদাৎ হোসেন শোভনের প্রকাশ্যে আসার বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ফেসবুকে লিখেছিলেন, ‘আশুগঞ্জের চরে খালে বিলে প্রোগ্রাম করেই এই অবস্থা—তারিখ, সময়, স্থান নির্ধারিত করে এসো, সামনাসামনি একদিন খেলবো।’
সমীরের ওই স্ট্যাটাসের পর রুবেল পাল্টা মন্তব্য করায় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান নিষিদ্ধ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। প্রায় দুই বছর পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে দেখা যায়।
Exit mobile version