
সোমবার সুর সম্রাট দি আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে মিলনায়তনে যুক্তরাজ্য প্রবাসী শরীফুল হক কার্জনের উদ্যোগে জিয়াউল- কার্জন ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, লায়ন্সের সাবেক জেলা গভর্ণর লায়ন ফিরোজুর রহমান ওলিওর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের পরিকল্পনাকারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ অ্যাড. লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সমাজসেবী ব্যক্তিত্ব আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুবুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, সংসদ সদস্যের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নিসার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহবুব আলম,বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ জেলা ছাত্ররীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সহ যুক্তরাজ্য প্রবাসী আইনজীবি শরীফুল হক কার্জনের মমতাময়ী মা নার্গিস বেগম, ভাই আরিফুল হক, বোন জান্নাত জাহান সহ আত্মীয় স্বজন সহ উপস্থিত ছিলেন। এই মহতী আয়োজনে ৫ শতাধিক পরিবারের মাঝে ৫ শতাধিক ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।