
মেয়র গতকাল বিকালে পৌরসভার আমিনপুর-ছয়বাড়িয়ার মধ্যকার বিরোধ নিস্পত্তিকল্পে এক শালীসী সভায় সভাপতির উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন ব্রাহ্মণবাড়িয়ার সুনাম ও এতিহ্য ধরে রাখতে হলে ঝগরা-ফাসাদ, দাঙ্গা হাঙ্গামার শুরু থেকেই বন্ধ করতে হবে। সমাজের শান্তি শৃংখলা রক্ষায় সমাজের সকল মানুষকে একে অপরের উপর শ্রদ্ধাশীল, ভাতৃত্ববোধ সম্পন্ন, সহনশীল মনোভাবের পরিচয় দিতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমিশনার মোঃ ফেরদৌস মিয়া, বিশিষ্ট শালিশ কারক তাজ মোঃ ইয়াছিন, পৌর কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, এড. মাহবুবুবল আলম খোকন, হাজী ডাঃ মোঃ ইয়াকুব আলী, মোঃ হিরন মিয়া, মোঃ ফারুক আহমেদ, ফরিদ মিয়া, জজ মিয়া, সাবেক কমিশনার হাফিজুর রহমান, আনিছুর রহমান, হাসু মিয়া প্রমুখ। প্রেস রিলিজ