
বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হিজরা জনগোষ্টীর জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সরাইল উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আহমেদ, জেলা বাজার কর্মকর্তা নাজমুল হুসাইন, বীর মুক্তিযোদ্ধা কবীর আহম্মেদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন। স্বাগত বক্তব্য রাখেন আখাউড়া সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা রওশান আরা, প্রশিক্ষক স্মৃতি সবুর, হিজরা জনগোষ্টীর পক্ষে আলম আরা মিনু প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন শাপলা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এসএম শাহীন।
৫০ দিন ব্যাপীী বিউটিফিকেশন প্রশিক্ষণে ৫০ জন হিজরা অংশ নিচ্ছে।