
প্রধান আলোচক ছিলেন ভাষা সংগ্রামী প্রফেসর ডাঃ মির্জা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য্য অধ্যাপক ড. আ. ন. ম মেশকাত উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি এইচ. এম মেহেদী হাসান। এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা সংসদ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কে এস. এন. এম জহুরুল ইসলাম খান। উল্লেখ্য, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এর আগে তিনি “নবাব স্যার সলিমুল্লাহ্” পদক পেয়েছেন। এই সম্মাননা পাওয়ায় কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী তাঁর নিজ ওয়ার্ডসহ ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর দোয়া কামনা করেছেন।