
উক্ত সাবজেক্ট কমিটির গত ২৪/০৮/২০১৬ইং তারিখে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে কমিটি গঠন করার লক্ষ্যে আলহাজ্ব হেলাল উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাবজেক্ট কমিটির সদস্যগন ঐক্যমতে পৌছিতে পারে নাই বিধায় গত ২৬/০৮/২০১৬ইং তারিখে গোপন ভোটের সিদ্ধান্ত হয়। উক্ত ভোটে বর্তমান সভাপতি শেখ মোঃ মহসিন এবং সাবেক সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন সভাপতি প্রার্থী হন ও বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিম সাধারণ সম্পাদক প্রার্থী হন। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ২জন প্রার্থী বিধায় তাহারা স্বইচ্ছায় ভোট দেওয়া থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেন এবং অন্য ৭ জন সদস্যের মধ্যে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয় এবং গোপন ভোটে হাজী শেখ মোঃ মসহিন ৩ ভোট ও হাজী মোঃ জয়নাল আবেদীন ৪ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় মোঃ মিজানুর রহমান তানিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং আগামী ৭ দিনের মধ্যে সাবজেক্ট কমিটি এবং সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর সমন্নয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।প্রেস রিলিজ