
সনাক ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৩০ জন ইয়েস ও ইয়েস-ফ্রেন্ডস সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে দুর্নীতিবিরোধী আন্দোলনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক ধারণা লাভ করেন। প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জেসমিন খানম ও সনাক সদস্য মোহাম্মদ আরজু। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার বরকতউল্লাহ বাবু ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো: মাসুম বিল্লাহ।