The voice of Brahmanbaria || Local news means the world is

সকলের সহযোগিতায় কাজীপাড়া মৌলভীপাড়া সংযোগ সড়কটি প্রশস্তকরণ কাজ সম্পন্ন করতে চাই — পৌর মেয়র নায়ার কবীর


বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে কাজীপাড়া, মৌলভীপাড়া সংযোগ সড়কের প্রশস্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, হোসনে আরা বাবুল, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবজুর গিফরী, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, স্থানীয় এলাকাবাসীর মধ্যে বাচ্চু মিয়া, বাকের মোশাররফ, এমদাদুল বারী, হারিছা খাতুন, সালাউদ্দিন সরকার, মোঃ রিয়াজুল হক, মহসন আলী টিটু, সৈয়দ আমিনুল করিম, মোহিতেশামুল করিম, মোঃ কামাল উদ্দিন, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম খান রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিজয়কৃষ্ণ মল্লিক প্রমুখ।

সভায় পৌর মেয়র নায়ার কবীর বলেন, সকলের সমন্বিত সহযোগিতার মাধ্যমে কাজীপাড়া মৌলভীপাড়া সংযোগ সড়কটি প্রশস্তকরণ কাজ সম্পন্ন করতে চাই। পৌর নাগরিকদের চলাচলের সুবিধার্থে এই সড়কটি প্রশস্তকরণ অত্যন্ত জরুরী।

Exit mobile version