The voice of Brahmanbaria || Local news means the world is

শুভ হত্যাকান্ড : দুই খুনি তুষার ও প্রান্ত গ্রেপ্তার

ছবিতে কালো গেঞ্জি পরিহিত ছেলেটি তুষার এবং পাশেরজন প্রান্ত

বোনের প্রেমের সম্পর্কে বাধা দেয়ার জেরে খুন হওয়া শুভর দুই খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুনিয়াউট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দুই খুনি। গোপন সংবাদের ভিত্তিতে পুনিয়াউট রেলগেট এলাকায় অভিযানে নামে পুলিশ। সেখানকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তুষার(২০) বণিক পাড়া এলাকার চান্দু মিয়ার ছেলে এবং প্রান্ত মালাকার (২১) উত্তর মোড়াইল এলাকার সুকুমার মালাকারের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, ঘটনার পরপর খুনিদের ধরতে অভিযানে নামে পুলিশ। পরে পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে এ ঘটনায় শুভর বাবা মকবুল হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করছেন। যা প্রক্রিয়াধীন। উল্লেখ্য আজ সন্ধ্যায় শহরের বণিক পাড়া এলাকায় বোনের সম্পর্কে বাধা দেয়ার জেরে বোনের প্রেমিকের হাতে খুন হন কান্দিপাড়া এলাকার যুবক শুভ।

Exit mobile version