The voice of Brahmanbaria || Local news means the world is

শিবপুরে নবনির্বাচিত চেয়ারম্যান শাহীন সরকারের আনুষ্ঠানিকভাবে ইউপির দায়িত্বভার গ্রহণ

13716212_228920537507361_427522702390390592_n

নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শাহীন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে শিবপুর ইউনিয়ন মিলনায়তনে আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সদ্য বিদায়ী চেয়ারম্যান হাজী সামছুল হক সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যাকুট ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রৌফ, বিটঘর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবুল হোসেন, প্রভাষক মহসিন সরকার , শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন কবির, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আরিফুল ইসলামি ( টিপু), আওয়ামীলীগ নেতা আকছির। এ সময় স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দায়ীত্বভার গ্রহণ করে শাহীন সরকার, শিবপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ার লক্ষ্যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার করেন। তিনি সন্ত্রাস, মাদকমুক্ত ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। পরে এলাকার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Exit mobile version