
পরে বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের আশ-পাশে কার্যক্রম পরিচালনাকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শাহ আলম, উপাধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক হামজা মাহমুদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এ জেড এম আরিফ হোসেন, প্রাণি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠান দুটির আশ-পাশে ফগার মেশিন ও স্প্রের মাধ্যমে মশার ঔষুধ ছিটানো হয়।
অভিযান পরিচালনাকালে পৌর সচিব মোঃ সামছুদ্দিন বলেন, পৌর এলাকার নাগরিকদের মশার উপদ্রব থেকে রক্ষা করার জন্য ও ডেঙ্গু প্রতিরোধে এই মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। মাসব্যাপী এই মশক নিধন অভিযান চললেও প্রয়োজনে অভিযানের সময় আরও বাড়ানো হবে। এছাড়াও পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনার আলোকে প্রতিষ্ঠানগুলো খোলার জন্য প্রস্তুতি চলছে, তাই পৌরসভার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বিশেষ গুরুত্ব দিয়ে মশার ঔষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে।