The voice of Brahmanbaria || Local news means the world is

শারদীয় দুর্গাপূজা:: টানা ১০ দিন ছুটি আখাউড়া স্থলবন্দরে

819663ডেস্ক ২৪:: শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিন আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আগামীকাল শনিবার থেকে (৮ অক্টোবর) শুরু হওয়া এ ছুটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। তবে ৯ ও ১০ অক্টোবর শুধু মাছ রপ্তানি হবে। এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সূত্র নিশ্চিত করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গাপূজা এবং ১৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ১৮ অক্টোবর থেকে যথারীতি বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

 

Exit mobile version