ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যু নিয়ে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য বা ‘কটূক্তি’ করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যিনি ছাত্রলীগ নেতা বলে ভাষ্য গোয়েন্দা পুলিশের।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং।
গ্রেপ্তার শেখ ইমরানুল ইসলাম (৩০) বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের শেখ আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিজয়নগর থানার একটি নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া ইমরান বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
