The voice of Brahmanbaria || Local news means the world is

শহরে কাউতলী উইজডম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রাজি নিখোঁজ

22222শহরের কাউতলী উইজডম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ফখরুদ্দিন রাজি, বয়স ১৫ গতকাল সোমবার সকাল ১০ টায় স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। সে নবীনগর উপজেলার ভদ্রগাছা গ্রামের বাসিন্দা বর্তমানে ইটালি প্রবাসী ইকবাল হোসেনের ছেলে। রাজি কাউতলী গ্রামে তার চাচা (প্রবাসী আক্তার হোসেন) এর বাসায় থেকে পড়াশুনা করত। ফখরুদ্দিন রাজির মাতা মারুফা আক্তার জানান, গতকাল সোমবার সকাল ১০ টায় রাজি স্কুলের উদ্দেশ্যে তার চাচার বাসা থেকে বের হয়। বিকেল পৌনে তিনটায় স্কুল ছুটির পর সে বাসায় ফিরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজ করেন। কিন্তু পাওয়া যায়নি। পরে বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিক ভাবে অবহিত করা হয়। এ বিষয়ে তিনি সদর থানায় লিখিতভাবে জিডি করবেন। রাজির মা মারুফা আক্তার জানান যদি তাঁর ছেলের সন্ধান পান তাহলে মোবাইল ফোনে (০১৭১২০৭৯৮৩৪) যোগাযোগ করতে বিনীতভাবে অনুরোধ করেছেন।প্রেস রিলিজ

Exit mobile version