The voice of Brahmanbaria || Local news means the world is

শহরের যানজট নিরসনে পৌর পরিষদের সকলে একযোগে কাজ করতে হবে ——পৌর মেয়র নায়ার কবীর

২৬ ফেব্রুয়ারী ২০১৭, রোজ: রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, হোসনে আরা বেগম, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফার“ক জীবন, মুফতি মাকবুল হোসাইন, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, শহরের যানজট নিরসনে পৌর পরিষদের সকলে একযোগে কাজ করতে হবে। পৌর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন। আসুন আমরা সম্মিলিতভাবে পৌরসভার সকল উন্নয়নকাজে সহযোগিতা করি।

Exit mobile version