The voice of Brahmanbaria || Local news means the world is

শহরের বিভিন্ন স্থানে অভিযান:: ১৮ ছিনতাইকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ১৮ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। তবে আটকদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আটক ১৮ জন হলেন জেলা শহরের পশ্চিম মেড্ডার পাভেল, ঘাটুরার রুবেল ও আপেল, আখাউড়ার দুর্গাপুরের বাপ্পি আহমেদ ও রাসেল, মধ্যপাড়া জুবলী রোডের হৃদয় হোসেন ও মানিক, পাইকপাড়ার জুয়েল, মালিহাতার জসিম ওরফে সোহাস, শিমরাইলকান্দি হাজিবাড়ির হৃদয় মিয়া, জুয়েল ও সাকিব, ভাদুঘরের রাজু আসলাম, কাজিপাড়ার সানি, ঘাটুরার শামীম, পূর্ব মেড্ডার ইউসুফ, কাজিপাড়ার রাকিব ও পুনিয়াউটের লিগানি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকরা সবাই চিহ্নিত অপরাধী। বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত এসব অপরাধীকে আটক করে। তাদের সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Exit mobile version