
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।
সংস্কার কাজের উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, কাজের গুনগত মান বজায় রেখে কাজ করতে হবে। কোন প্রকার ত্র“টি করা যাবে না। এই সড়কটি ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। তাই অতি দ্রুত সময়ের মধ্যে এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।