The voice of Brahmanbaria || Local news means the world is

শফিকুল আলম এমএসসি’কে জেলা জাসদের অভিনন্দন

msc1সদ্য অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল আলম এমএসসিসহ সংরক্ষিত ও সাধারণ আসনে বিজয়ী সকল সদস্যদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদ নেতৃবৃন্দ। বিবৃতিতে নব-নির্বাচিত চেয়ারম্যানসহ সকল বিজয়ীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জেলা পরিষদের কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় উন্নয়নের ধারা আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিদাতারা হলেন- জেলা জাসদের সভাপতি এড. আখতার হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, শহর জাসদের সভাপতি মিজানুর রহমান আঙ্গুর, বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন প্রমুখ।প্রেস রিলিজ

Exit mobile version