
পরিদর্শনকালে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস পৌরসভার সম্পত্তি উদ্ধার ও রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌসভার মধ্যে অন্যতম হচ্ছে মহেশ্বরীদীঘি (ভাওয়াল দীঘি)। ময়লা-আবর্জনার স্তুপ আর বেদখল হয়ে অস্তিত্ব সঙ্কটে রয়েছে ঐতিহ্যবাহী এই বড় দীঘিটি। অচিরেই দিঘীটির এর সীমানা নির্ধারণ করে ময়লা -আবর্জনা পরিষ্কার, ফুল ও ফলের গাছ লাগানো, বাউন্ডারী ওয়াল নির্মাণ, বসার বেঞ্চ স্থাপন, ঘাটলা নির্মাণ, প্রবেশদ্বার নির্মাণ ও অবৈধ দখল উচ্ছেদ করে সৌন্দর্য্যবর্ধনের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে এই দিঘীকে শহরের লোকনাথ দিঘীর আদলে গড়ে তোলা হবে। তিনি বলেন, অতিশীঘ্রই মহেশ্বরীদীঘি (ভাওয়াল দীঘি)কে কেন্দ্র করে উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। থাকবে বসার ও হাঁটার রাস্তা এবং উন্মুক্ত জায়গা। দিঘীকে সংস্কার করে স্বচ্ছ পানির ব্যবস্থা করা হবে। এই ঐতিহ্যবাহী মহেশ্বরীদীঘিকে তার ঐতিহ্য ও নিজস্ব স্বকীয়তায় ফিরিয়ে নিতে আমরা দ্রুতসময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।