The voice of Brahmanbaria || Local news means the world is

লায়ন ফিরোজুর রহমান ওলিও’র মাতার মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক

spলায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান, লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা লায়ন ফিরোজুর রহমান ওলিওর মাতা আলহাজ্ব আমিরুন্নেছা ইয়াকুব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত , সহ-সভাপতি জসিম উদ্দিন বেপারী, ফয়সল আহমেদ ওয়াকার, সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ সহ সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন ওলিওর রহমানের মাতার আলহাজ্ব আমিরুন্নেছা ইয়াকুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নাগরিক সমাজের শোক
লায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান, লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, লায়ন ফিরোজুর রহমান ওলিওর মাতা আলহাজ্ব আমিরুন্নেছা ইয়াকুব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে  শোকাহত পরিবারের সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া এবং যুব নাগরিক সমাজের আহবায়ক মোঃ আব্দুল আউয়াল শিপলু। বিবৃতিতে তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version