
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ভাতের খলা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও ট্রলার ডুবির ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ডুবে যাওয়া ট্রলারের যাত্রী আলী আক্তার রিজভী বলেন, বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।
এদিকে, বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে জানান জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
তিনি আরও জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।