
টান টান উত্তেজনায় এ খেলা বুধল ইউনিয়ন একাদশ ২-১ গোলে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ সমিতি দলকে পরাজিত করে ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করে। উক্ত খোলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, মুক্তিযোদ্ধা ফখরে আলম চৌধুরী, খেলোয়াড় কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ফজলুল রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক শাহজাহান সাজু, বুধল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়বুর রহমান, আব্দুল লতিফ মেম্বার, সাবেক মেম্বার মেজবাহুল হক, সহ-সভাপতি মকবুল আলী, মোঃ আজিম, আল মামুন ভূইয়া, মনির হোসেন ভূইয়া, মোঃ জমসেদ মুন্সী, ক্রীড়া সম্পাদক ফেরদৌস হাসান। খেলা পরিচালনা করেন রেফারী আরিফুর রহমান মজুমদার, সহকারী ফখরিয়া, শফিকুল ইসলাম, প্রদীপ বল্লভ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক কৃষ্ণ কুমার দত্ত কামরুজ্জামান টিটু ও আবু হানিফ।প্রেস রিলিজ