The voice of Brahmanbaria || Local news means the world is

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর সাপ্তাহিক মূলতবী সভা ও প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর ৯৪৪ তম সাপ্তাহিক মূলতবী সভা ও প্রথম বোর্ড মিটিং ০৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রি. মঙ্গলবার রাত ৮ টায় কুমারশীল মোড়াস্থ দৈনিক দিনদর্পণ কার্যালয়ে স্ব-শরীরে এবং জুম অ্যাপসে ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট রোটারীয়ান সাংবাদিক মোঃ শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্ব-শরিরে অংশগ্রহণ করেন চার্টার প্রেসিডেন্ট প্রফেসর মু. মজিবুর রহমান, রোটারীয়ান পিপি ইঞ্জিঃ আমান উল্লাহ্ বাহার, রোটারীয়ান পিপি গোলাম মোস্তফা, রোটারীয়ান পিপি আনিসুর রহমান, রোটারীয়ান পিপি আশরাফ আহমেদ, রোটারীয়ান হুমায়ুন কবির, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান ডাঃ মোস্তাফিজুর রহমান খান বিপ্লব, রোটারীয়ান মাসুদ আল মামুন, রোটারীয়ান ডাঃ সাফুওয়াজ্জামান নাবিল।
জুম অ্যাপসে সংযুক্ত ছিলেন: রোটারীয়ান পিপি ডাঃ ফখরুজ্জামান ভূইয়া, রোটারীয়ান পিপি ডাঃ মনির হোসেন, রোটারীয়ান পিপি ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, রোটারীয়ান আইপিপি শফিকুর রহমান, রোটারীয়ান ডাঃ নাজিফা তাসনিম।
ক্লাব বুলেটিন পাঠ করেন সেক্রেটারী রোটারীয়ান ইঞ্জিঃ এম এম কামাল উদ্দিন।
সভায় পূর্ববর্তী সভার বুলেটিন পাঠ ও অনুমোদন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রোটারীয়ানদের জন্য শোক প্রস্তাব গ্রহণ, রোটাবর্ষ ২০২০-২০২১ এর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থপন, ক্লাব ভিজিট ও অভিষেক অনুষ্ঠান, নতুন গ্লোবাল গ্র্যান্ট প্রজেক্ট বিষয়ে বিশদ আলোচনা হয়। পরে সভায় রোটারীয়ান মোঃ জসিম উদ্দিন এর আশুরোগ মুক্তি কামনা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version