
রেলস্টেশন সংস্কার ও রেলযোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামাজিক সংগঠন “জাগ্রত ব্রাহ্মণবাড়িয়া” ‘র উদ্যোগে রেলস্টেশন চত্তরে এ কর্মসূচি পালিত হয়৷ এসময় ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের তান্ডব রুখতে সামাজিক সচেতেনতা তৈরীতে গুরুত্ব দেয়া হয়।
এসময় বক্তারা বলেন, ট্রেন বন্ধ থাকায় আজ ব্রাহ্মণবাড়িয়াবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি স্টেশনকে কেন্দ্র করে যাদের জীবিকা চলতো তারাও রয়েছেন সীমাহীন দূর্ভোগে। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে বন্ধ। সবমিলিয়ে এখানে এক বিভীষীকাময় পরিস্থিতি। আমরা দ্রুত ট্রেনের যাত্রাবিরতির দাবি জানাচ্ছি। পাশাপাশি দ্রুত ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছি। শুধু ছাত্রদের গ্রেফতার করলেই হবে না, যারা তাদের নির্দেশ দিয়েছিল আমরা তাদেরও গ্রেফতার দাবি করছি। ভবিষ্যতে যাতে কেউ এভাবে আমাদের সম্পদ নষ্ট না করতে পারে তার জন্য আমাদেরকেই সচেতন থাকতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা।