The voice of Brahmanbaria || Local news means the world is

রেললাইন থেকে বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মো. শাহীন উদ্দিন (৫৫) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের শিমরাইলকান্দি এলাকার রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহীন ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বণিকপাড়ার মৃত আবেদ মিয়ার ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের হিসাবরক্ষক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খাঁন নোমান জানান, সকালে রেললেইনের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Exit mobile version