The voice of Brahmanbaria || Local news means the world is

রিয়াজের বাড়িতে ববিতা

diti20150920042000

হঠাৎ করেই রিয়াজের বাড়িতে হাজির হলেন তিনবোন সুচন্দা, চম্পা ও ববিতা। ব্যাপার কী! তিনবোনই এসেছেন রিয়াজের সন্তানকে দেখার জন্য।সম্প্রতি সন্তানের জনক হওয়া রিয়াজ আর তার কন্যাকে দেখতেই রিয়াজের বাড়িতে গিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের তিন কিংবদন্তী নায়িকা। আর যাবেনই বা না কেন, রিয়াজের সঙ্গে তাদের সম্পর্ক তো চাচাতো ভাই বোনের। আর ববিতার হাত ধরেই তো চলচ্চিত্রে পা রাখেন রিয়াজ।
উল্লেখ্য ২০০৭ সালে রিয়াজ বিয়ে করেন মডেল-অভিনেত্রী তিনাকে। এ বছরের ২ মে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তাঁরা।

Exit mobile version