
মুক্তিযুদ্ধা আমজাদ খানের দাফনের পূর্বে নবীনগর থানা পুলিশের একটি চৌকস দল ও কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার প্রধান করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক সভাপতি, ওয়ার্ডের মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দির্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। (সোমবার ০২ আগস্ট ) বিকেলে তার নিজ বাসভবনে হঠাৎ বেশী অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান । তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৩২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে কপোর্রাল পদমর্যাদা নিয়ে অবসর গ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে এক শোকের ছায়া। তিনি ছেলে মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।