The voice of Brahmanbaria || Local news means the world is

রাতুল হত্যা মামলার আরো ০২ জন গ্রেফতার।৫২ পিস ইয়াবাসহ ০১জন মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর প্রত্যক্ষ দিক-নির্দেশনা ও নেতৃত্বে এসআই/ইশতিয়াক আহমেদ ও এসআই/সুমন চন্দ্র চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ গত ১৭/০৬/১৭ইং তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া শহর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর রাতুল হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মিশু (২৮) ও ২। হৃদয় (৩০), উভয় পিতা-সারোয়ার, সাং-কান্দিপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে অত্র থানাধীন কান্দিপাড়া এলাকা থেকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও অত্র থানার এসআই/আঃ আজিজ ও এএসআই/ছাইম সরকার সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৭/০৬/১৭ইং তারিখ ০০.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ হৃদয় (২০), পিতা-মোঃ জয়নাল মিয়া, সাং-পশ্চিম মেড্ডা (নোয়াপাড়া), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ৫২ (বায়ান্ন)পিস ইয়াবা ট্যাবলেটসহ অত্র থানাধীন ভাদুঘর বাস টার্মিনাল এর সামনে কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশের্^ পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে। এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও অত্র থানা এএসআই/আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী ১। মজিবুর রহমান, পিতা-মৃত ছায়েব মিয়া, সাং-ধানসার, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর-৪০৪/১৫ এবং আসামী ২। পারভেজ, পিতা-তাজু মিয়া, সাং-কান্দিপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর-১২০৮/১৩, জিআর-১৩/১৫ এবং বিশেষ ট্রাইঃ ১৪৯/১৫ মূলে গ্রেফতার করত: বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version