The voice of Brahmanbaria || Local news means the world is

যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা অত্যন্ত জরুরী পৌর মেয়র নায়ার কবীর

sports

পশ্চিম পাইকপাড়া বয়েজক্লাবের আয়োজনে শেখ কুতুব স্মৃতি নাইট ক্রিকেট টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। তিনি বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিমপাইকপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল, কামরুল, বুলবুল, শান্ত, উদয়, সুমন, এনাম, বোরহান, বাবুল, অন্তর, মেরাজ, মিল্টন, ইমন, মেহেদী, সালমান, নিলয়, ফাহিম, সাঈফ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর, খেলাধুলার মাধ্যমে যুবকদের প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। তাই সরকার ক্রীড়াঙ্গণ প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা অত্যন্ত জরুরী।

Exit mobile version