The voice of Brahmanbaria || Local news means the world is

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন ‘নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড এইচভিএসি’র যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইয়ংকার্সে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড এইচভিএসি’র শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও এর স্বত্বাধিকারী তোফায়েল চৌধুরী। এটি তার দ্বিতীয় ব্যবসায়িক উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তানভীর চৌধুরী ও ফরহাদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে এটি এক মিলনমেলায় পরিণত হয়। এ সময় কমিউনিটি অ্যাক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, নূরে আলম জিকু, ফখরুল আলমসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগ কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবে। তারা নতুন প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন এবং বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ ও উদ্যোগের প্রশংসা করেন।

Exit mobile version