The voice of Brahmanbaria || Local news means the world is

যারা ইসলামকে নির্মূল করতে চান তারাই একসময় নির্মূল হয়ে যাবে: জুনায়েদ বাবুনগরী

ইসলামকে নির্মূল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। যারা ইসলামকে নির্মূল করতে চান তারাই একসময় নির্মূল হয়ে যাবে। ন্যায় বিচারে মূর্তি নয়, একমাত্র পথই হচ্ছে আল কোরআন । আমেরিকা খিষ্ট্রান রাষ্ট্র হয়েও সে দেশের সুপ্রীম কোর্টের সামনে মূর্তি রাখেনি, অথচ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হয়েও সুপ্রীম কোর্টের সামনে মূর্তি স্থাপন করেছে।
গত বুধবার (২২/০২/১৭) বিকালে নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সীরাতুন্নবী ( সাঃ) মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলাম বাংলাদেশ এর মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ কথাগুলো বলেন। তিনি এসময় হুশিয়ার কন্ঠে বলেন, যদি ওই মূর্তি সরানো না হয় তাহলে আরেকবার শাপলা চত্বরে শুতে হবে।
উক্ত সম্মেলনে উপজেলা দাওয়াতুল হক পরিষদের সভাপতি মাওলানা শরীফ উদ্দিন আফতাবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শায়েখ সাজিদুর রহমান, মুফতী সাখাওয়াত হুসাইন,অধ্যাপক এটি এম হেমায়েত উদ্দিন, মাওলানা মাহফুজুল হক , পৌর মেয়র মাঈন উদ্দিন, এড. আনিছুল হক মঞ্জু,মাওলানা মেহেদী হাসান, মুফতি এনাম হাসান, মাওলানা হাফেজ মকবুল হোসেন, মাওলানা আহম্মদ আলী, মাও. মোঃ আলী , হাফেজ সানাউল্লাহ প্রমুখ ।

Exit mobile version