The voice of Brahmanbaria || Local news means the world is

যান্ত্রিক ক্রটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

asugonj fertilizer
যান্ত্রিক ক্রটির কারণে তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা থেকে কারখানার ইউরিয়ার সার উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, গ্যাস সরবরাহ বন্ধের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর গত ৩০ নভেম্বর উৎপাদনে ফিরে আশুগঞ্জ সার কারখানা। তবে চালু হওয়ার ৫ দিন পর রোববার রাতে কারখানার রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের ক্রটির কারনে উৎপাদন বন্ধ হয়ে পড়ে। পরে আজ ৯টা নাগাদ ত্রুটি সারানো হলে ফের উৎপাদনে আসে প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতার কারখানাটি।

Exit mobile version