
বিবৃতিতে তিনি বলেন, ছায়েদুল হক ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিবীদ, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট রাজনৈতিকসহচর, ছিলেন মহান মুক্তিযুদ্ধের অকুতভয় বীর সৈনিক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ৫ পাঁচবার সংসদ সদস্য ও ১ বার মন্ত্রী হয়েও তিনি অত্যন্ত্য সাদামাটা জীবন যাপন করেছেন। তিনি আজীবন গরিব দুঃখী মেহনতী মানুষের সেবা করেগেছেন। সত্য ও ন্যায়ের পথে তিনি ছিলেন আপোষহীন এক নেতা। তাঁর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক রাজনীতিবীদ ও প্রকৃত ভালো মানুষকে হারালাম। ব্রাহ্মণবাড়িয়াবাসী তাদের এক কৃতিসন্তান ও অভিভাবককে হারালো। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।