The voice of Brahmanbaria || Local news means the world is

মোদী বিরোধী শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে- সরাইলে আসিফ মাহমুদ সজীব ভূইয়া

মোহাম্মদ মাসুদ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্যে বলেন ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আলেম-উলামাদের পেছনে রেখে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে না। প্রথমেই হেফাজতে ইসলামের আন্দোলনের শাপলা চত্বরে হত্যাকাণ্ডে শহীদদের এবং আধিপত্যবাদী মোদীবিরোধী আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আলেম-উলামারা দেশের জন্য জীবন দিয়েছেন। ফ্যাসিবাদীরা তাদের নানা রকম ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে।’
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচনি পদযাত্রায় এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ‘সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই নির্বাচনি পদযাত্রার আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল ও আশুগঞ্জ) আসনের এগারো দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন বলেন, এগারো দলীয় ঐক্য জোটের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব শহীদ ওসমান হাদির ইনসাফের বাংলাদেশ কায়েম করা। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় গিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয় শহীদের রক্তের ওপর দিয়ে। কিন্তু আপনারা শহীদদের খুনিদের বিচার করেন নাই। জান বাজি রেখে যদি ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ না করত, তাহলে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না। আমরা নতুন বাংলাদেশের ইশতেহারে ব্রাহ্মণবাড়িয়ার কথা প্রথমে রাখব ইনশাআল্লাহ। আমাকে নির্বাচিত করেন, তাহলে প্রতি ছয় মাস পর পর সবকিছু উন্মুক্ত হিসাব পেশ করব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে হবে। আমি শুধু আপনাদের শাপলা চত্বর বা মোদিবিরোধী আন্দোলনের সময় কোথায় ছিল বড় দল বিএনপি? আমরা যদি বিজয়ী হই তাহলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এনাম খাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রধান সমন্বয়কারী মাওলানা কুতুবউদ্দিন, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম, এনসিপি সরাইল উপজেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মোবারক হোসাইন প্রমুখ।
Exit mobile version